আবু রায়হান, জয়পুরহাট।।
জয়পুরহাট জেলা তথ্য অফিস ও আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রম-২০১৯ এর অংশ হিসেবে ২৫ নভেম্বর সোমবার বিকাল ৩ ঘটিকায় আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজ প্রাঙ্গনে উন্নত রাষ্ট্র গঠন, সামাজিক সম্প্রীতি রক্ষা, ধর্মীয় উগ্রবাদ এবং গুজব প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকিউল ইসলাম এর সভাপতিত্বে পবিত্র কুরআন থেকে তেলওয়াত, গিতা পাঠ ও ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে আলোচনা সভার শুভসূচনা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি জয়পুরহাট জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন তার বক্তব্যে বলেন বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে এক শ্রেণির সাথ্যন্বেসি মহল বিভিন্ন গুজব ছড়িয়ে সাধারন মানুষকে বিভ্রান্ত করছে।
তাই কোন প্রকার গুজবে কান নাদিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার ২০২১- ২০৪১ ভিশনকে সামনে রেখে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আলোচনা সভায় উপস্থিত বিভিন্ন মসজিদের ইমাম, মুসল্লি, সমাজ সেবক, জনপ্রতিনিধি, রাজনিতিবীদ, সুধি মহল, ইসলামি ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারি, স্কুল-কলেজের ছাত্র ছাত্রী, সাংবাদিকসহ সমাজের সকলকে উন্নয়য়ের অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় রাখতে এগিয়ে আসার আহবান জানান।
এ সময়ে আলোচনা সভায় উপস্থিতিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন জয়পুরহাট জেলার তথ্য অফিসার মোঃ মাহফুজার রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোকছেদ আলী মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী (অবসর), আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মোকছেদ আলী, আক্কেলপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান রওশোন আরা বুলবুলি, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু ওবায়েদ।