মুন্সীগঞ্জ প্রতিনিধি।। সিরাজদিখানে দুর্যোগ মোকাবেলায় অগ্নিকান্ড ও ভূমিকম্প মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শ্রীনগরের সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বেলা ১২ টায় উপজেলার সিরাজদিখান বাজরে এ মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা আইরিন সুলতানা, সিরাজদিখান বাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান শিকদার, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রমুখ।
শ্রীনগর ফায়ার সাভির্স স্টেশনের সাব অফিসার মো. ইসলাফিল হোসেনের নেতৃত্বে জণসচেনতার লক্ষে একটি প্রতিনিধিদল দুযোর্গ মোকাবেলায় অগ্নিকান্ড ও ভূমিকম্প মহড়া করেন।