ইউসুফ গোহার,শরীয়তপুর প্রতিনিধি।।
শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (২৮ নভেম্বর )সকাল ৯টায় ইনস্টটিউটে চত্ত্বরে অনুষ্টান অনুষ্ঠিত হয়। অত্র ইনস্টিটিউট এর অধক্ষ্য প্রকৌশলী আখতারুজ্জমান তালুকদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন।
তিনি বক্তব্য কারিগরি শিক্ষার মান শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন ও মাদক, নেশা থেকে বিরত থাকতে বলেন।
তিনি আরো জানান, কেহ যদি কোন রকম সমস্যায় পরে তাহলে সাথে সাথে তাঁকে জানানোর জন্য অনুরোধ করেন। অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে যোগ দেন শরীয়তপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধক্ষ্য স.ম. জাহাঙ্গীর আখতার ও শরীয়তপুর জেনিক আইডিবি সভাপতি প্রকৌশলী বাবুল চন্দ্র মালো। শিক্ষকদের মধ্য বক্তব্য রাখেন আইপিসিটির বিভাগীয় প্রধান সানজীত কুমার মিস্তিরি। আরো বক্তব্য রাখেন ইনস্টিটিউটের ছাত্রবৃন্দ।