রাণীশংকৈলে আওয়ামী লীগ সম্মেলন অনুষ্ঠিত। সভাপতি সইদুল, সাধাঃ সম্পাদক তাজউদ্দিন
- প্রকাশের সয়ম :
শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
-
১৩৬
বার দেখা হয়েছে

রাণীশংকৈল, ( ঠাকুরগাঁও) সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক কাউন্সিল ২৯ নভেম্বর শনিবার সকালে মডেল স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধাররণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাঃ সাদেক কুরাইশী। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ সভাপতি সেলিনা জাহান লিটা। এছাড়াও সম্মেলনে জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক প্রভাষক প্রশান্ত বসাক। অতিথিদের বক্তব্য শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় অধ্যাপক সইদুল হক সভাপতি নির্বাচিত হন। পরে বিকালে সাধারণ সম্পাদক পদে গোপন ব্যালটের মাধ্যমে তাজউদ্দিন আহম্মেদ ১৬৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নিকটতম প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ৮৫ ভোট। তৃতীয় অবস্থানে মামুনুর রশিদ এলবাট পেয়েছেন ৭৯ এবং চতুর্থ অবস্থানে ২৪ ভোট পেয়েছেন পৌর মেয়র ও উপজেলা যুবলীগ সভাপতি আলমগীর সরকার।
Please Share This Post in Your Social Media