মইনুল হোসেন প্লাবন, শেরপুর।। শেরপুরে উৎসবমুখর পরিবেশে মানবাধিকার সংস্থা ‘আমাদের আইন’ শেরপুর সদর উপজেলা শাখার ২ বছর (২০১৯-২০২১) মেয়াদী ৪৮ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি ও মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর টাউন হল মিলনায়তনে সংগঠনের চেয়ারম্যান নুরে ই আলম চঞ্চলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত মহিলা ভাইস-চেয়ারম্যান, শেরপুর প্রেসক্লাবের দু’দফায় নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক, নারী নেত্রী সাবিহা জামান শাপলা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের সভাপতি, ‘আমাদের আইন’ শেরপুর সদর উপজেলার প্রধান উপদেষ্টা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, ‘আমাদের আইন’র প্রধান উপদেষ্টা, কুড়িকাহনীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদার আজাদ, উপদেষ্টা আলহাজ্ব নূরল ইসলাম, কো-চেয়ারম্যান বেলায়েত হোসেন তালুকদার, জালাল উদ্দিন, এডভোকেট নূরুল ইসলাম তালুকদার, এডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল, এডভোকেট শিবলু চন্দ্র দাস।
জয়েন্ট সেক্রেটারি ইউসুফ আলী রবিনের সঞ্চালনায় সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ‘আমাদের আইন’ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল আলম। নবগঠিত কমিটির পক্ষে নিজেদের অনুভূতি ও ভবিষ্যত পরিকল্পনা ব্যক্ত করেন সভাপতি জয়নাল আবেদীন হাজারী ও সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি এইচ এ ইতি, ইঞ্জিনিয়ার শান্ত রায়, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ ঘোষ, শেরপুর সদর শাখার সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট কবি-সাংবাদিক মইনুল হোসেন প্লাবন, সহ-সভাপতি, বিশিষ্ট সাংবাদিক তারিকুল ইসলাম, মাসুদুল ইসলাম মাসুদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিনুর ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মেহের খান অপু, এম এম মামুন, সেতারা পারভীন পরশ প্রমুখ।
বক্তরা বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধের মাধ্যমে, গবীর-দুঃখিদের সাহায্য-সহযোগিতা করা, অন্যায়-অত্যাচারের প্রতিবাদ ও সমাজের অসহায় মানুষদের আইনের সহায়তা দিয়ে ‘আমাদের আইন’ তাদের পাশে দাঁড়াবে। দেশে মানবাধিকার সংস্থা অনেক। কিন্তু কিছু সংখ্যক মানবাধিকার সংস্থা এ দেশে রয়েছে যারা দৃঢ়তার সহিত মাানবের কল্যাণে কাজ করে যাচ্ছে। বাকিগুলো আছে শুধু মাত্র নামে-বেনামে। এমন চিত্র শেরপুরেও বিদ্যমান আছে। কিন্তু ব্যতিক্রম ‘আমাদের আইন’র কার্যক্রম। এ সংগঠনটি সৃষ্টিলগ্ন থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তাদের এ সমস্ত কার্যক্রম অব্যাহত খাকবে বলে আমরা বিশ্বাস করি।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে নিউমার্কেটস্থ ৯৯ ব্যাচ অফিসে সকলের মতামতের ভিত্তিতে জয়নাল আবেদীন হাজারীকে সভাপতি, মনিুজ্জামান মনিরকে সাধারণ সম্পাদক ও মইনুল হোসেন প্লাবনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ‘আমাদের আইন’ শেরপুর সদর উপজেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়। এরই পরিপেক্ষিতে এ কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হল আজ।
এদিকে, পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠান শেষে গান পরিবেশন করেন রেড ক্রিসেন্ট সোসাইটি শেরপুর ইউনিটের যুব প্রধান ইউসুফ আলী রবিন ও বিশাল।