গাজীপুরে বেশি দামে পেয়াজ বিক্রির অভিযোগে ৩ দোকানদারকে জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে গাজীপুর চৌরাস্তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্ননাতুল ফেরদাউস এর নেতৃত্বে ব্যাটালিয়ান সদস্য এবং সাংবাদিকদের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে।
এ সময় মোট তিনটি দোকানদারকে ৪৫,০০০ টাকা জরিমান করা হয়। দুটি দোকান থেকে বিশ হাজার এবং একটি দোকান থেকে পাঁচ হাজার টাকার জরিমানা ধার্য করা হয়।