সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় ফসল রক্ষা বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্টিত।
সোমবার দুপুরে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক,সমাজসেবক,সাংবাদিক ও জন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা হাওরের পানি ধীরগতিতে নামার কারণে রোপনের কাজ বিলম্ব হয়েছে বলে তারা বলেন হাওরের পানি দ্রæত নামানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান করেন।