লালমনিরহাট সংবাদদাতা।।
লালমনিরহাটের কালীগঞ্জে একশ বোতল ফেন্সিডিলসহ সাফায়েত ইসলাম (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ পৃথক দুটি মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে এসব মাদকদ্রব্য উদ্ধার করেন।
গ্রেফতার মাদক ব্যবসায়ী সাফায়েত ইসলাম উপজেলার নওদাবাস গ্রামের ইয়াছিন আলীর ছেলে। তাকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বোতলা মৌজা থেকে ৪৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে কালীগঞ্জ থানা পুলিশ।
অপরদিকে খামারভাতী এলাকায় পুলিশের একই অভিযানে মাদক ব্যবসায়ী মোফাজ্জল হোসেন (৪৩) পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫৫ বোতল ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। পুলিশ এসব ফেন্সিডিলও উদ্ধার করেন।
পলাতক ফেন্সিডিল ব্যবসায়ী মোফাজ্জল হোসেন মোফা একই উপজেলার খামারভাতী গ্রামের মোস্তফার ছেলে।
কালীগঞ্জ থানা পুলিশ জানায়,মাদক চোরাচালান অভিযানের অংশ হিসেবে ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) তুষার চন্দ্র রায়সহ একদল পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে একশ বোতল ফেন্সিডিলসহ এক মাদ ব্যবসায়ীকে গ্রেফতার করেন। তবে অপর এক মাদক ব্যবসায়ী পালিয় যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর ১৩(গ)৪১ ধারায় মামলা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক ও পলাতক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এ মামলায় গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আবা/রিফাত/সুলতান