মেহেরপুর সংবাদদাতা।। বাংলাদেশ আওয়ামী যুবলীগ মেহেরপুর জেলা শাখার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে ও বাংলাদেশ আওযামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যায় মেহেরপুর পৌরসভা প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান এর পক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান অপু।
এসময় পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, মোঃ ইভান, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, পৌরসভার পেশ ইমাম মাহবুব রহমান, যুবলীগ নেতা হাসানুজ্জামান হিলন,ইয়ানুচ আলী, সাইদুর রহমান উজ্জল, মাহাবুব হাসান ডালিম, আফজাল হোসেন লিখন, শেখ সারাফদ্দিন, সাজাহান, জুয়েল রানাসহ জেলা যুবলীগের সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা পরবর্তী দোয়া অনুষ্ঠানে ফজলুল হক মনি ও বঙ্গবন্ধু পরিবারের সকল বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
আবা/রিফাত/পাভেল