মেহেরপুর সংবাদদাতা।। আজ ৫ ডিসেম্বর। মেহেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, গোলাম রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী। তিনি দীর্ঘদিন মেহেরপুর পৌরসভা ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং হোটেল বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০১১ সালের এই দিনে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারনে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃতবরন করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম গোলাম রহমানের আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন তাঁর একমাত্র পুত্র শোয়েব রহমান।
আবা/রাজু/পাভেল