পাবনা সংবাদদাতা।। দোয়া ও আলোচনাসভার মধ্যে দিয়ে পাবনায় যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮০তম জন্মদিন পালিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা শেখ মনির যুবলীগকে জনগনের মনি কোঠায় পৌছে দেওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।
এ উপলক্ষৈ বুধবার সন্ধ্যায় পাবনা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে কেক কাটা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ^াস সনি’র সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক শিবলী সাদিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাবনা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল।
পাবনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা আওয়ামীলীগর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু, সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন আহম্মেদ মান্না, মাওয়াল বিশ্বাস, আজিজুর রহমান টিঙ্কু, শামসুল হক, আজমত বিশ্বাস, সাজ্জাদ প্রামানিক বাচ্চু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, শেখ সাকিরুল ইসলাম রনি, ফাহিমুল কবির খান শান্ত, হাজী শরীফ, মোস্তাফিজুর রহমান সুইট, শেখ লালু, আব্দুল্লাহ মামুন বাবু, এইচ এম হিমেল প্রমুখ।
এর আগে বিশাল আকারের কেক কাটা হয়। এ ছাড়া পাবনা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করা হয়।
পরে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনিসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠসহ বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এই বৃহৎ সমাবেশে পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি বলেন, সকল অপপ্রচারকে উড়িয়ে দিয়ে দেশ গঠনে নতুন উদ্যোমে কাজ করবে যুবলীগের প্রতিটি নেতাকর্মি। সনি বিশ্বাস আরও বলেন, যুবলীগের প্রতিটি কর্মিকে মানুষের কল্যাণে কাজে লাগানো হবে।
আবা/রিফাত/ইমরান