মোটরসাইকেলের বেপরোয়া গতি কেরে নিলো তরুনের প্রাণ
- প্রকাশের সয়ম :
বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯
-
১৬১
বার দেখা হয়েছে

পাবনা সংবাদদাতা।। পাবনা শহরে মৃত্যু মিছিলে যোগ হলো আরো একটি তাজা প্রাণ!অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনায় সিভিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এস এম সুজাউদ্দৌলা শিশির নামের ২২ বছরের তরুণ নিহত হয়েছে।দূর্ঘটনায় প্রান্ত নামের অপর জন গুরুত্বর অাহত অবস্থায় পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।
মঙ্গলবার শহরের মোজাহিদ ক্লাব সামনে রাস্তার আইল্যান্ডের সাথে দূত গতিতে আসা মোটরসাইকেল ধাক্কা লাগে । মোটরসাইকেল চালাচ্ছিলো প্রান্ত আর শিশির পেছনে বসে ছিলো। মোজাহিদ ক্লাবের মোড়ে নিয়ন্ত্রণহীন মোটরসাইকেল রাস্তার আইল্যান্ডের সাথে প্রচন্ডভাবে ধাক্কা খাওয়ায় গুরুতর আঘাত প্রাপ্ত হয় দুইজনই ।পরে জরুরি অবস্থায় রাজশাহী মেডিকেলে নেবার পথে শিশিরের মৃত্যু হয়। প্রান্তকে গুরত্বর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । প্রান্তর অবস্থাও সংকটপন্ন বুধবার তার জঠিল অস্ত্রপচারের কথা রয়েছে বলে জানা যায়।
নিহত শিশির পাবনা শহরের জুবলী ট্যাংক পাড়া দিলালপুরের অবসর প্রাপ্ত ভূমি অফিসের নায়েব আলহাজ্ব শাহাদত হোসেনের একমাত্র ছেলে। তরুণ প্রকৌশলীর মেধাবী শিশিরের মৃত্যুতে পরিবার আত্বীয় স্বজন বন্ধু বান্ধব এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।আজ বুধবার বাদ যোহর শহরের চাপা মসজিদে তারা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।পরে আরিফপুর সদর গোরস্তানে দাফন করা হবে বলে জানা যায়।
পাবনা শহরে মোটরসাইকেলের অনিয়ন্ত্রিত গতিতে অনাকাঙ্ক্ষিত দূঘটনার হার ক্রমশ বাড়ছে। মৃত্যুর মিসিলে প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন মুখ আর অকালে হারিয়ে যাচ্ছে তাজা প্রানগুলো। মোটরসাইকেলের গতি কমিয়ে নিদির্ষ্ট গতিসীমা ক্রসওভার না করালে এবং ধীরগতিতে মোটরসাইকেল চালালে এমন দূঘটনা কমে যাবে আর আকালে ঝড়ে পড়বে না কোনো প্রাণ।
Please Share This Post in Your Social Media