নেত্রকোনা সংবাদদাতা।। নেত্রকোনায় ভলিবল প্রতিযোগিতায় মেন্দিপুর সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে প্রকাশনাথ পাবলিক উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
তৃণমূল পর্যায়ে খেলাধূলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে বার্ষিক ক্রীড়া কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোনার খালিয়াজুরিতে অনুষ্ঠিত হয়েছে অনুর্ধ-১৬ ভলিবল প্রতিযোগিতার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান।
জেলা ক্রীড়া অফিসের ব্যাবস্থাপনায় খালিয়াজুরী প্রকাশনাথ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ৪টি বিদ্যালয়ের ৪৮ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে ভলিবল প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠানে গতকাল বিকেলে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন খালিয়াজুরী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম আজম,জেলা ক্রীড়া অফিসার মোছাঃ আফরিন মনি, খালিয়াজুরী প্রকাশনাথ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনূল ইসলাম,অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা ক্রীড়া অফিসার মোছাঃ আফরিন মনি জানান,খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর সরকারী উচ্চ বিদ্যালয়,নুরপুর বোয়ালী দাখিল মাদ্রাসা,সাতগাওঁ এমবিপি উচ্চ বিদ্যালয় ও প্রকাশনাথ পাবলিক উচ্চ বিদ্যালয় এই চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া শিক্ষকের তত্বাবধানে পর্যায়ক্রমে নকআউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। সমাপনী খেলায় মেন্দিপুর সরকারি উচ্চ বিদ্যালয়কে পরজিত করে প্রকাশনাথ পাবলিক উচ্চ বিদ্যালয় জয়ী হয়।খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কৃত ও অংশগ্রহণকারী ৪৮ জন শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।
নেত্রকোনা/রিফাত/ইকবাল