শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেহেরপুরে বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল) এর শ্রদ্ধা নিবেদন
- প্রকাশের সয়ম :
শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
-
১২৫
বার দেখা হয়েছে
ছবি: আমাদেরবাংলাদেশ.কম

মেহেরপুর সংবাদদাতা।। আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল) মেহেরপুর জেলা শাখার উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও পুস্পমাল্য অর্পণ করা হয়েছে।
শনিবার সকালে বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল) এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মেহেরপুর জেলা ছাত্রলীগ বিসিএল এর সভাপতি নুর উস সাফা প্লাবনের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্প মাল্য অর্পণ করা হয়।
এসময় নুর উস সাফা প্লাবন বলেন, একটি জাতির পিছিয়ে পড়ার ছোট্ট একটি গল্প শিক্ষাবিদ ৯৯১ জন, সাংবাদিক ১৩ জন, চিকিৎসক ৪৯ জন, আইনজীবী ৪২ জন এবং অন্যান্য ১৬ জন আগামী প্রজন্মের জন্য দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করতে জীবন দিয়ে গেছেন। ১৪ ডিসেম্বর বাঙ্গালী জাতির একটি শোকাবহ দিন। হানাদার পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসর বিশ্বাসঘাতক স্বাধীনতাবিরোধী চক্রের নিশংসতা এবং এক ভয়ঙ্কর নীলনকশা বাস্তবায়নের একটি প্রামাণ্য দলিল। এসময় গাংনী উপজেলা জাসদের সভাপতি মোঃ কামরুল ইসলাম দরবেশ বিশিষ্ট সাংবাদিক ও গবেষক আতাউর রহমান মোঃ কামরুজ্জামান ডাবলু অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন সাব্বির হোসেন মহিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মেহেরপুর/রিফাত/পাভেল
Please Share This Post in Your Social Media