লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারীতে জেলা ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিট এর তত্বাবধানে উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে সমবায়ীদের নিয়ে এক দিনের ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দীন। প্রশিক্ষণে উপজেলার ৫টি সমবায় প্রতিষ্ঠানের ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।
উপজেলা পরিষদ হলরুমে ভ্রাম্যমান একদিনের প্রশিক্ষণে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা ফজলে এলাহী।
প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোশারফ হোসেন। কোর্স পরিচালক ছিলেন জেলা সমবায় অফিসের জেলা অডিটর বিধূ ভূষণ রায় ও সহকারী কোর্স পরিচালক ছিলেন জেলা সমবায় অফিসের সহকারী প্রশিক্ষক মোঃ সোহরাব আলী।
ভ্রাম্যমান এক দিনের প্রশিক্ষণে হাঁস-মুরগী ছাগল পালন, সমবায় আইনবিধি, সমিতির মুলধন গঠন, বিভিন্ন প্রকল্প গঠনসহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
লালমনিরহাট/রিফাত/সুলতান