খুলনা প্রতিনিধি।। ইসলামী রিলিফ বাংলাদেশ শিশু অধিকার কার্যক্রম খুলনা ফিল্ড অফিসের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান ১৮ ডিসেম্বর সকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার। ইসলামী রিলিফ বাংলাদেশ এর জেলা প্রোগ্রাম অফিসার সোহরাব হোসেন এর সভাপতিত্বে ও ফিল্ড অফিসার ইসরাফিল হোসেন এর পরিচালনায় বক্তৃতা করেন সমাজসেবা কর্মকর্তা প্রবীর রায়, পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ পদ রায়, আল আকসা দাখিল মাদ্রাসার সুপার মাও: মিজানুর রহমান, ফিল্ড অফিসার আতিকুর রহমান, মাসুদ রানা, মো: ইউসুফ হোসেন, মুক্ত মন্ডল, রবিউল ইসলাম, সাংবাদিক তরুন চক্রবর্তী বিষ্ণু, তরিকুল ইসলাম, খান আ: জব্বার শিবলী প্রমুখ। অনুষ্ঠানে ৫৫০ জন এতিম শিশুদের নিয়ে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং পুরস্কার বিতরন করা হয়।