আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সাতক্ষীরারা কলারোয়ায় ৮ম শ্রেনির ছাত্রীকে ধর্ষনের অভিযোগে দুই যুববকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে কলারোয়া থানার সামনে থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
আটক দুই যুবক হলেন- উপজেলা পৌর সদরের যুগিবাড়ি গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে মো. শুভ হোসেন (২২) এবং কলারোয়া পৌরসভার ঝিকরা গ্রামের ডাক্তার আমানুল্লাহ আমানের ছেলে প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি অভি (২৪)।
এর আগে রোববার সন্ধ্যায় ওই স্কুল ছাত্রীর বাবা কলারোয়া থানায় চারজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন- কলারোয়া পৌরসভার গদখালি গ্রামের মুনছুর আলীর ছেলে মো. গালিব (৩৫) ও কলারোয়া পৌর সদরের আলতাফ হোসেনের ছেলে আল আমিন (১৯)।
মামলার বিবরনী থেকে জানা যায়, গত ২০ ডিসেম্বর স্কুলছাত্রী কেনাকাটা করার জন্য কলারোয়া বাজারে যান।পথিমধ্যে গালিব ও আল-আমিন নামের দুই যুবক তাকে এক ধরনের তরল পানি পান করান। এতে তার শরীর ঝিমঝিম অনুভূত হয়। বাজার থেকে ফেরার পথে সে পান খেতে গেলে তখন আরও দুই যুবক তাকে জোর করে নিয়ে ধর্ষন এবং পরে হত্যাচেষ্টা চালায়। হত্যায় ব্যর্থ হয়ে তাকে মাঠে ফেলে চলে যায়। এরপর এক পর্যায়ে স্থানীয় যুবক ও পরে তার মায়ের সহযোগিতায় মেয়েকে উদ্ধার করা হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত