মাহফুজুর রহমান রিটন মেহেরপুর প্রতিনিধি।। বর্তমান দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বাধা বিপত্তি পেরিয়ে এখন ভালোর দিকে এগিয়ে যাচ্ছেন। আপনারা যদি সরকারকে সহযোগিতা করেন তাহলে এই মেহেরপুর পৌরসভাকে উন্নত অত্যাধুনিক শহরে পরিণত করা যাবে। বর্তমান সরকার মেহেরপুর পৌরসভাকে অনেক কাজ দিয়েছে। সেগুলোর কাজ চলমান রয়েছে । আগামীতে আরও কাজের টেন্ডার দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর পৌরসভার উদ্যোগে পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল মিলনায়তনে নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) আলোচনা সভায় একথা বলেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। তিনি আরও বলেন, আমাদের একটা বিষয় মনে রাখতে হবে এই মেহেরপুর পৌরসভা আমাদের নিজেদের।
এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শহরকে উন্নত করতে পৌরবাসী সকলকে একসাথে কাজ করতে হবে। পৌরবাসী সকলেরই দায়িত্ব আছে। এই শহরে এখনও অনেক এলাকা আছে যেখানে যত্রতত্র ময়লা আবর্জনা ও মলমূত্র ফেলা হয়। আমরা অনেকেই বিভিন্ন ভাবে ময়লা আর্বজনা ও মলমূত্র ড্রেনে ফেলে দিই। ড্রেনের ভিতরে ময়লা আবর্জনা ও মলমূত্র ফেলা যাবে না। । এতে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। পৌরসভায় ড্রেনগুলি পরিস্কার রাখতে হবে। ময়লা আবর্জনার জন্য আমরা একটি ডাম্পিং প্ল্যান তৈরি করেছি। পৌরবাসীর কাছে একটাই অনুরোধ রইল আপনারা সকালে যে সকল ময়লা ফেলে দেন সেগুলো অবশ্যই প্রধান সড়কের পাশে রেখে যাবেন। যাতে করে আমাদের পরিস্কারকর্মীরা সহজেই নিয়ে আসতে পারে।
আপনারা জানেন ইতোমধ্যে পৌরসভায় অনেক কাজ শুরু হয়েছে। শহরকে আরো সুন্দও করতে পৌর গড়পুকুরকে বিনোদনমূলক জায়গা তৈরীর কাজ আগামী মাস থেকেই শুরু করার প্রস্তুতি চলছে। আপনাদেও সহযোগীতা ও দোয়া পেলে মেহেরপুর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও অত্যাধুনিক শহওে পরিনত করার চেষ্টা অব্যাহত থাকবে। পৌর সচিব তৌফিকুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, আল মামুন, কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, সোহেল রানা ডলার, জাফর ইকবাল, সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা তুষার, টি এল সি সি কমিটির সদস্য নুরুল আহমেদ প্রমূখ।