রাসেল হোসেন,শ্রীপুর মাগুরা,প্রতিনিধি।।আর্তমানবতার পাশে দাঁড়াই নৈতিকতার দায়ে’ এই স্লোগানকে সামনে রেখে ৫নং দারিয়াপুর ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছেন শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন অসহায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দারিয়াপুর ইউনিয়নের পর পর তিন বার নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান জাকির হোসেন কানন,যুবলীগ নেতা মাসুম কামাল ও সকল ইউপি সদস্য এ সময় প্রায় চারশত অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সব সময় অসহায় মানুষের পাশে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের এ কর্মসূচি। আশা করি এমন মানবিক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জাকির হোসেন কানন।