রাণীশংকৈলে অসহায় শীতার্তদের পাশে মানবতার দেয়াল
- প্রকাশের সয়ম :
শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
-
১৬৯
বার দেখা হয়েছে

হুমায়ুন কবির।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে ২৮ ডিসেম্বর শনিবার দুপুরে কৃষি ব্যাংক মোড়ে, শাহী জামে মসজিদের ব্যবস্থাপনায় এবং রাণীশংকৈলের বিভিন্নস্তরের জনসাধারণের সহযোগিতায় উদ্বোধন করা হয়েছে “মানবতার দেয়াল”। এটি একটি স্বেচ্ছাসেবী মহৎ উদ্যোগ যা অসহায় শীতার্ত মানুষের সেবায় নিয়োজিত।
শীতার্ত দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এ যাত্রা শুরু করেছে মানবতার দেয়াল এবং মহৎ এ কার্যক্রমে সকলের সার্বিক সহোযোগিতা কামনা করছে । মানবতার দেয়াল (শীতবস্ত্র বিতরণ) উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাণীশংকৈল উপজেলা শাহী জামে মসজিদের সম্মানিত সহ-সভাপতি প্রভাষক শফিকুল আলম, সাধারণ সম্পাদক তাহের হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক আবু নাসের মোহাম্মদ সালেহ (বাপ্পি পাটোয়ারী),
বিশিষ্ট হোটেল ব্যবসায়ী এম এ খালেক,
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু তাহের ঠিকাদার প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন প্রমুখ। এছাড়াও স্থানীয় সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনীর প্রথম দিনে প্রায় ৫০ জন গরীব অসহায় নারী- পুরুষকে বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করেন। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Please Share This Post in Your Social Media