নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ার নরসিংহপুরে একটি বাড়ি থেকে লাবণী নামের এক পোশাক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার সকাল ১১ টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ লাবণীর লাশ উদ্ধার করে। তবে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে স্বামী।
লাবণী বাড়ি মাদারীপুর সদর উপজেলার হুগলপাতিয়া গ্রামে বলে জানা গেছে।
এ ব্যপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হুদা ভূঁইয়া জানান, লাবণী ও মাসুদ রানা নরসিংপুর গ্রামে বিপুল রায় নামের এক ব্যক্তির টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন। সকালে প্রতিবেশী এক নারী লাবণীর বাসার ফ্রিজে মাছ রাখতে এসে তাঁকে খাটের ওপর শুয়ে থাকতে দেখেন। এ সময় ঘরের দরজা খোলা ছিল। ভেতরে গিয়ে লাবণীর গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পান তিনি। পরে স্থানীয় আরও লোকজন ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেন। মাসুদ তখন বাড়িতে ছিলেন না।
তিনি আরও জানান,প্রকৃত কারন জানতে লাশটি সুরতাহালের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আ/রিফাত