মেহেরপুরে ২০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
- প্রকাশের সয়ম :
রবিবার, ৫ জানুয়ারি, ২০২০
-
১৬৫
বার দেখা হয়েছে

সিরাজুদ্দোজা পাভেল।। মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলির নির্দেশে মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চলমান আছে। এ চলমান অভিযানের ধারাবাহিকতায় মুজিবনগর উপজেলার দারিয়াপুর উত্তরপাড়া কবরস্থানের সামনে থেকে মিনারুল ইসলাম (৫৯) নামের এক মাদক ব্যবসায়ীকে ২০ বোতল ফেন্সিডিল সহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মিনারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার শারিকা ক্লাব পাড়ার মৃত কাদের ঘটকের ছেলে। রবিবার (০৫ জানুয়ারী) বিকাল সাড়ে চারটার সময় মিনারুলকে আটক করা হয়।
ডিবি পুলিশের ওসি রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মিনারুল ফেন্সিডিল নিয়ে মেহেরপুরের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে দারিয়াপুর উত্তর পাড়া কবরস্থানের সামনে অভিযান চালানো হয়। এসময়
মিনারুলকে তল্লাশি করে ২০ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়। এ বিষয়ে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
আ/রিফাত
Please Share This Post in Your Social Media