শাহরিয়ার কবির।। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের শাঁকদহ নামক স্থানে যাত্রীবাহী খুলনা মেট্রো জ-০৪-০০৫৫ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে।
রবিবার(৫ জানুয়ারী)সকাল ১০:১৫ মিঃ খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী যাত্রীবাহী একটি বাস শাঁকদহ নামক স্থানে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে।খবর পেয়ে দ্রুত সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ও পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনা স্থলে এসে উদ্ধারের কাজ শুরু করে।
তবে ঐ বাসের ভিতরে থাকা যাত্রীদের অনেকের প্রয়োজনীয় কাগজ পত্রাদি নষ্ট হয়েছে বলে জানা যায়।
স্থানীয়দের কাছ থেকে জানা যায় খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস এখানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে,তবে কিছু সংখ্যক যাত্রী আহত হয়।আহতদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয় এবং যারা গুরুতর আহত হয়েছে তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন “দৈনিক আমাদের বাংলাদেশ” প্রতিনিধিকে।
এ বিষায় পাটকেলঘাটা থানা ওসি কাজী ওয়াহিদুল মুর্শেদ জানান ১২ জন মত আহত হয়েছে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয়েছে।আরো জানান খবর পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থলে যেয়ে ফায়ার সার্ভিস এর সাথে উদ্ধারের কাজ করি।
আ/রিফাত