নিজস্ব প্রতিবেদক।। ‘আর্তমানবতার পাশে দাঁড়াই নৈতিকতার দায়ে’ এই স্লোগানকে সামনে রেখে শিপ্লাঞ্চল আশুলিয়ায় দি প্রিমিয়ার ব্যাংক লিঃ কর্তৃক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমাবার (০৬ জানুয়ারি ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আশুলিয়ায় ইপিজেড এলাকায় ঢাকা ইপিজেড শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ জাকিরুল ইসলামের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে ঢাকা ইপিজেড শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ জাকিরুল ইসলাম বলেন, ‘আর্তমানবতার ডাকে প্রিমিয়ার ব্যাংক সবসময় অসহায় মানুষের পাশে ছিলেন আছে এবং থাকবে। তারই ধারাবাহিকতায় আজকের এ কর্মসূচি। আশা করি এমন মানবিক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতিন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ঢাকা জেলা উত্তর আওয়ামী সেচ্ছাসেবকলীগের সফল সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ উজ্জ্বল,সিনিয়র অফিসার মোঃ মাসুম,সিনিয়র অফিসার মোঃ রাইসুল ইসলাম,ক্যাশ ইনচার্জ মোঃ সারোয়ার হোসেন এছাড়া আরও উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন শাখার
আশুলিয়া থানা স্বেচ্ছাসেবকলীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সিকদার ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি মোঃ আমিনুল ইসলাম,মোঃ শামিম ঢাকা জেলা ছাত্রলীগ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আলমগীর কবির,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আশরাফ পাটোয়ারী সহ প্রমুখ এ সময় প্রায় এক হাজার অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।