আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারের এক বছর পূর্তিতে ‘স্বপ্নযাত্রার এক বছর’ শিরোনামে মন্ত্রণালয়টির গত এক বছরের কার্যক্রম পর্যালোচনা সভায় দিকনির্দেশনামূলক বক্তব্যে গণপূর্তমন্ত্রী এ কথা বলেন। সভায় কর্মকর্তাদের উদ্দেশে রেজাউল করিম বলেন, নতুন বছরে মন্ত্রণালয়ের সব প্রকল্পে কাজের গতি বাড়াতে হবে। নতুন নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে। অকারণে চলমান উন্নয়ন প্রকল্প বিলম্বিত করা যাবে না। পরিত্যক্ত সম্পত্তি উদ্ধারে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা না থাকলে আমরা এগোতে পারব না।
তিনি বলেন, মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার সবাইকে একটি পরিবার হয়ে কাজ করতে হবে। তা না হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের যে অপ্রতিরোধ্য গতি, সেটা আমরা ধরে রাখতে পারব না। সংস্থাগুলোর কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করতে হবে।