আমাদেরবাংলাদেশ ডেস্ক।।‘আর্তমানবতার পাশে দাঁড়াই নৈতিকতার দায়ে’এই স্লোগানকে সামনে রেখে,সাভারে অন্যতম শীর্ষ সামাজিক সংগঠন সাভার মিডিয়া ক্লাবের আয়োজনে মাদ্রাসার অসহায় ও এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রফেসর ডা. এনামুর রহমানের পক্ষ থেকে সাভার মিডিয়া ক্লাবের আয়োজনে প্রায়ই এক হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেন সাভার মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও এনটিভির সিনিয়র রিপোর্টার সাংবাদিক জাহিদুর রহমান।এসময় সাভার মিডিয়া ক্লাবের সাধারণ সস্পাদক ও মাছরাঙা টেলিভিশনের ঢাকা জেলা প্রতিনিধি মো. হাসিবুর রহমান হাসিব, সাংবাদিক মো. জাহিন সিংহ রিয়াজ, সাংবাদিক মো. শামীম হোসেনসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
কম্বল বিতরণ শেষে সাভার মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা জাহিদুর রহমান তার অনুভূতির কথা সামাজিক মাধ্যমে তুলে ধরেন, নিচে হুবহু তুলে ধরা হলো, “আলহামদুলিল্লাহ। মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মুখে হাসি ফোটানোর জন্য পরম কৃতজ্ঞতা জানাই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ভাইকে। মানবতার জন্য বরাবরই কাজ করে চলেছে সাভার মিডিয়া ক্লাব। শীত এলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয় অসহায়, এতিম মাদ্রাসার এই শিক্ষার্থীদের। তীব্র শীতের মধ্যেই সবাই মিলে আজ যাবে বিশ্ব ইজতেমা ময়দানে। নেই পর্যাপ্ত শীতবস্ত্র।
মাদ্রাসা কর্তৃপক্ষের এই আকুতি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে অভিহিত করা হলে সাভার মিডিয়া ক্লাবের উদ্যোগে পাশে এসে দাঁড়ান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ সাভারের এই মাদ্রাসার শীতার্ত এতিম শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করেন কম্বল। প্রয়োজনের মুহূর্তে কম্বল পেয়ে দারুণ খুশি মাদ্রাসার শিক্ষার্থীরা। কম্বল বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে আমাদের ধন্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক, এনটিভির সাবেক মহাব্যবস্থাপক (অনুষ্ঠান) মোহাম্মদ খোরশেদ আলম, বিশিষ্ট নাট্যপরিচালক তপু খান, ইস্টার্ন ব্যাংক লিমিটেড সাভার শাখার ইনচার্জ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জহর লাল পালসহ ক্লাবের সম্মানিত সদস্যরা।