শেরপুর সংবাদদাতা ।। শেরপুরের শ্রীবরদীতে কবি শফিউল আলমের প্রথম কাব্যগ্রন্থ ‘স্বপ্ন প্রদীপ’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
৮ জানুয়ারি বুধবার বিকেলে কবি সংঘ বাংলাদেশ শ্রীবরদী উপজেলা শাখার উদ্যোগে পৌর শহরের শহীদ শাহ মোতাসিম বিল্লাহ খুররম বীর বিক্রম স্মৃতি অডিটরিয়ামের সামনে আনুষ্ঠানিকভাবে ওই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম. শহিদুল ইসলাম।
এ উপলক্ষ্যে কবি সংঘ বাংলাদেশ শ্রীবরদী উপজেলা শাখা’র সভাপতি কবি কালাম বিন আব্দুর রশিদের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি সংঘ বাংলাদেশের সভাপতি, বিশিষ্ট কবি, সাংবাদিক ও কলামিস্ট কবি তালাত মাহমুদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে কাব্যগ্রন্থের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন বীর প্রতিক বার কমান্ডার জহুরুল হক মুন্সী, কবি সংঘের সাধারণ সম্পাদক ও জাতীয় পাঠ্যক্রম ও শিক্ষাবোর্ডের সদস্য কবি ড. আব্দুল আলিম তালুকদার, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল সালেহ্, উপজেলা আ’লীগের সহ সভাপতি শিক্ষানুরাগী এম.এ. মতিন, প্রবীন শিক্ষাবিদ বাবু পরিতোষ রায়, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, শ্রীবরদী প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শওকত জামান, কবি সাইফুল ইসলাম ফারুক, কবি আল হেলাল, স্বপ্ন প্রদীপ কাব্যগ্রন্থের লেখক কবি শফিউল আলম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির শ্রীবরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু। ওইসময় অন্যান্যের মধ্যে জেলা জাতীয় পার্টির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শ্রীবরদী উপজেলা জাসদের সভাপতি শাহ মোঃ কোহিনুর হোসেন, কবি হাসান ফরহাদ, শিশু কবি এসডি রুবেলসহ উপজেলার কবি-সাহিত্যিক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পরে আগত অতিথি ও উপস্থিত সকলের মাঝে ‘স্বপ্ন প্রদীপ’ কাব্যগ্রন্থের অনুলিপি বিতরণ করা হয়।
আ/মিজান