বাশিস নির্বাচনে সভাপতি পদে এগিয়ে বাবর আলী মাষ্টার ।
- প্রকাশের সয়ম :
বুধবার, ৮ জানুয়ারি, ২০২০
-
১৫৯
বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় আসন্ন ৯ জানুয়ারি বেসরকারি শিক্ষক সমিতির (বাশিস) এর ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে প্রচারণায় এগিয়ে প্রধান শিক্ষক বাবর আলী । জানা গেছে বাবর আলী একজন আওয়ামী পরিবারের সন্তান দীর্ঘদিন ধরে রাণীশংকৈল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও ছিলেন । প্রকৃতপক্ষে তিনি একজন আওয়ামী লীগের পরীক্ষিত কর্মী ও একজন আদর্শ শিক্ষক ও বটে। উপজেলার এবি ফুলবাড়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হকের সাথে কথা বললে তিনি বলেন বর্তমান সরকারের উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে এবং শিক্ষক সমিতিকে একটি যুগোপযোগী প্রতিষ্ঠান রূপান্তর করতে প্রধান শিক্ষক বাবর আলী মাস্টারের কোন বিকল্প নেই।
এদিকে শিক্ষক মিজানুর রহমান , নুরে আলম ও বিটুলের সাথে কথা বললে তারাও বাবর আলী মাস্টার কে সভাপতি পদে দেখতে চান ।
এছাড়াও এই নির্বাচনে সভাপতি পদে আরো ২জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন ফেরদৌস আলম মানিক(বিএনপি) ও রুহুল আমিন (জেপি) প্রধান শিক্ষক বাবর আলীর সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ।
উল্লেখ্য যে প্রধান শিক্ষক বাবর আলী উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে নির্বাচিত প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ।
আ/রিফাত
Please Share This Post in Your Social Media