নিজস্ব প্রতিবেদক।। সাভারের আশুলিয়ার ভাদাইলে যুব সমাজের উদ্যোগে ১ম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার(৮ই জানুয়ারি)রাতে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি আমির হামজা। যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম।
সভাপতিত্বে ছিলেন জনাব আবু সাদেক ভূইয়া (৬নং ওয়ার্ড মেম্বার), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর আওয়ামী স্বেচ্ছাসেকবলীগের সংগ্রামী সফল সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ উজ্জল।এছাড়াও আরও উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম শেখ সহ এলাকার স্থানীয় ব্যক্তিবর্গগন।
আ/রিফাত