খুলনায় ঘুষ গ্রহণকালে খাদ্য কর্মকর্তা আটক
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০
-
১২০
বার দেখা হয়েছে

খুলনা সংবাদদাতা।। খুলনার ডুমুরিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ইলিয়াছ হোসেনকে ঘুষ নেওয়ার সময় ১ লক্ষ টাকাসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ডুমুরিয়া খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার অফিস থেকে তাকে আটক করে দুদকের একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক খুলনার সহকারী পরিচালক তরুণ কান্তি মণ্ডল।
তিনি জানান, কামরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর কাছ থেকে সরকারি চালের কেজিপ্রতি তিন টাকা হারে ঘুষ দাবি করেন খাদ্য কর্মকর্তা ইলিয়াস। এ অভিযোগের প্রেক্ষিতে ফাঁদ পেতে তাকে আটক করা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
আ/মিজান
Please Share This Post in Your Social Media