নিজস্ব প্রতিবেদক।।সাভারের আশুলিয়ার ভাদাইলে ইছলাহুল উম্মাহ্ মাদ্রাসার উদ্যোগে বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ই জানুয়ারি)রাতে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি আব্দুল আহাদ। আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফেজ মাওলানা আতাউল্লাহ, মাওলানা মুফতি সুলাইমান ইছলাহুল উম্মাহ্ মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মতিউর রহমান মতিন
সভাপতিত্বে ছিলেন জনাব আবু সাদেক ভূইয়া (৬নং ওয়ার্ড মেম্বার), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর আওয়ামী স্বেচ্ছাসেকব লীগের সংগ্রামী সফল সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ উজ্জল,উক্ত অনুষ্ঠানে,মাদ্রাসার এর পক্ষ থেকে শেখ মোহাম্মদ উজ্জলকে,সম্মাননা ক্রেস প্রদান করেন,উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়,ও মাদ্রাসার সকল শিক্ষক গণ।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ আমিনুল ইসলাম,আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম (মাদবর) বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আশরাফ উদ্দিন পাটোয়ারী, এাণ সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া, আশুলিয়া স্বেচ্ছাসেকবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ মো: আমির হামজা, আশলিয়া থানা স্বেচ্ছাসেকবলীগের সহ-সভাপতি মোঃ শাহীন মাহমুদ, আশুলিয়া থানা স্বেচ্ছাসেকবলীগের সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, ধামসোনা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কিসমত আলী শেখ সহ প্রমুখ।