শ্রীপুর(মাগুরা)সংবাদদাতা।। মাগুরার শ্রীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শুক্রবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন ও মুজিব বর্ষের ক্ষণগণনার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপত্বিত করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব আবু সুফিয়ান, এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রইস উজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়নউর রশিদ মুহিত,শ্রীকোল ইউপি চেযারম্যান মুস্তাসিম বিল্লাহ সংগ্রাম,দায়িাপুর ইউপি চেযারম্যান জাকির হোসেন(কানন),মুক্তিযোদ্ধা ইকরামুল হক, শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল,সাংবাদিক মুজাহিদ শেখ সহ প্রমুখ।
আ/রিফাত