আমাদেরবাংলাদেশ ডেস্ক।। রাজধানীর পুরানা পল্টনের আবাসিক হোটেল এশিয়া রিসোর্ট থেকে এস এম রশিদ ওরফে ডলার (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজশাহীর বরেন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ছিলেন বলে জানা হেছে।
সোমবার সকাল ৮টার দিকে হোটেলের নবম তলার ৯০৭ নম্বর কক্ষ থেকে ডলারকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ডলারের গাড়িচালক আরিফুর রহমান বলেছেন, ডলার রাজশাহীর বরেন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ছিলেন। কাজের জন্য ঢাকায় এসে তিনি এশিয়া রিসোর্টে রাত যাপন করেন। কীভাবে তিনি অচেতন হলেন তা আমার জানা নেই। ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নিকট স্বজন।
আ/রিফাত