নিজস্ব প্রতিবেদক।।আটক হওয়া নব্য জেএমবির আইটি প্রধান তানভীর হাসানের স্ত্রী শায়লা শারমিনসহ তিন জনের নামে মামলা করেছে পুলিশ।আটক শায়লা শারমিনকে গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করলে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। আশুলিয়া থানার এসআই মিরাজ হোসেন বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেন। উক্ত মামলার আসামীরা হলেন,নব্য জেএমবির আইটি প্রধান তানভীর হাসান,তার স্ত্রী শায়লা শারমিন ও তাদের সহযোগী জাকারিয়া জামিল।
এদের মধ্যে তানভীর হাসান ও জাকারিয়া জামিল পলাতক রয়েছে। (গতকাল ১৩ ই জানুয়ারি) সোমবার সন্ধায় আশুলিয়ার গকুলনগর বাজার সংলগ্ন সৌদি প্রবাসী আক্তার হোসেনের ভাড়া বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালায় পুলিশ। পরে সেখান থেকে আটক করা হয় শায়লা শারমিনকে। উদ্ধার করা হয় পেট্রল বোমা, ৪টি খেলনা পিস্তলসহ বেশ কিছু সংক্রীয় ডিভাইস। তানভীর হাসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৬ তম আবর্তনের শিক্ষার্থী। সে ওই ভাড়া বাসায় থেকে জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করেন বলে জানিয়েছে পুলিশ।