খুলনা সংবাদদাতা।। ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের খুলনা ডিভিশনের আয়োজনে বার্ষিক পরিকল্পনা ও বিভাগীয় সম্মেলন-২০২০ শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
খুলনা জেলা আইনজীবি সমিতির বঙ্গবন্ধু ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ হেমায়েত উল্যাহ্।
তিনি বলেন, একটা দেশের আর্থিক খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বীমা শিল্প। এই শিল্পের কর্মীদের অবশ্যই সৎ ও পরিশ্রমী হতে হবে। তিনি কর্মীদেরকে সততা ও দক্ষতার সাথে কাজ করার মাধ্যমে ফারইষ্টকে এগিয়ে নেয়ার আহবান জানান।
কোম্পানীর জয়েন্ট এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা ডিভিশন ইনচার্জ(একক) মোস্তফা জামান হামিদী(স্বাধীন) এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জয়েন্ট এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা ডিভিশন ইনচার্জ(সাবী) মোঃ শেখ আব্দুর রশিদ।
এ সময় খুলনা ডিভিশনের সার্ভিস সেন্টার ইনচার্জ, জোনাল ইনচার্জ, ব্রাঞ্চ কো-অর্ডিনেটরসহ সকল স্তরের কর্মীগণ উপস্থিত ছিলেন। সাতক্ষীরা সার্ভিস সেন্টার ইনচার্জ (সাবী) মোঃ শামসুল হক ও বাগেরহাট জোনাল ইনচার্জ (একক) মোঃ মফিজুল ইসলাম সুমন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠান শেষে বিগত বছরে প্রিমিয়াম অর্জনে দেশের প্রথমস্থান অধিকারী (সাবী) শ্যামনগর সাংগঠনিক অফিসের (সাবী) ইনচার্জ মোঃ রবিউল ইসলামকেসহ বিজয়ীদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়।