মেহেরপুরে ইনোভেশন শোকেসিং মেলার উদ্বোধন
- প্রকাশের সয়ম :
শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০
-
১১৯
বার দেখা হয়েছে

মেহেরপুর সংবাদদাতা।। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি বলেছেন, সরকারের নির্বাচনী ইশতেহার ছিলো জিরো টলারেন্স। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কাজের বিলম্ব যেখানে দূর্নীতি সেখানেই । কোনক্রমেই যেন কাজের বিলম্ব না হয়, সেজন্য নতুন নতুন পরিকল্পনা করছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
শনিবার দুপুরে খুলনা বিভাগীয় পর্যায়ে ইনোভেশন শোকেসিং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। তিনি আরোও বলেন, প্রতিটি জেলা তাদের নতুন নতুন উদ্ভাবনী এখানে উপস্থাপন করছে। যেন প্রতিটি জেলা সে অনুযায়ী কাজ করতে পারে। এরই মাধ্যমে আগামী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ। আমাদের দেশ হবে বিশ্বের উন্নত দেশের মধ্যে একটি দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন নতুন লক্ষ নিয়ে দেশকে তৈরীর কাজ করছেন। মেহেরপুর জেলা প্রশাসন কার্যালয় চত্তরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মোঃ আনোয়ার হোসেন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডঃ মোঃ হুমায়ুন কবীর, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, বাগেরহাট জেলা প্রশাসক মামুনুর রশিদ, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলি প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি। অনুষ্ঠানে সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন। জেলা প্রশাসক কার্যালয় চত্তরে আয়োজিত ইনোভেশন শোকেসিং মেলায় খুলনা বিভাগের ১০ টি জেলা তাদের নতুন নতুন উদ্ভাবনী উপস্থাপন করেন। এ সময় প্রতিটি স্টল ঘুরে দেখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
Please Share This Post in Your Social Media