ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১ লক্ষ টাকাসহ মোবাইল চুরি
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০
-
১৫৬
বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী বাজারের বড় মসজিদের পূর্ব মার্কেটের সামনে ফ্লেক্সিলোড দোকানদারের ১ লক্ষ টাকাসহ ৪ টি মোবাইল নিয়ে গেছে দুই মোটরসাইকেল আরোহী। ৩১ জানুয়ারি শুক্রবার সকালে এই ঘটনা দোকানের সামনে ঘটে বলে জানা গেছে।
ফ্লেক্সিলোড দোকানদার মকলেস জানান, প্রতিদিনের ন্যায়ে আজ সকালে দোকান খুলার জন্য বাই-সাইকেল যোগে বাড়ি থেকে দোকোনে আসি মোবাইল টাকাসহ একটি বেগ সাইকেলের হেন্ডেলের সাথে ছিল। আমি দোকানের সামনে সাইকেলটি রেখে তালা খুলতে থাকি এমন সময় দুই যুবক মোটরসাইকেলে এসে আমার মোবাইল টাকাসহ বেগটি নিয়ে দ্রুত চলে যায়। বেগটির মধ্যে প্রায় এক লাখ টাকা ও চারটি মোবাইল ফোন ছিল।
ভাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান সরকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এবিষয়ে হরিপুর থানা অফিসার ইনচার্জ আমিরুলজ্জামান জানান, আমরা এমন ঘটনার কথা মোবাইল ফোনের মাধ্যে শুনেছি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।
Please Share This Post in Your Social Media