৪২ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- প্রকাশের সয়ম :
সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০
-
১৯৯
বার দেখা হয়েছে

মৌলভীবাজার সংবাদদাতা।। মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের হামরকোনা গ্রাম থেকে ৪২ পিছ ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন সহ এক মাদক দ্রব্য বিক্রেতাকে গ্রেফতার করেছে মডেল থানা নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ির পুলিশ।
৩রা ফেব্রুয়ারী সোমবার বিকেল ৪.৩০ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই তোফাজ্জল হোসেন এবং এএসআই বায়েজিদ হোসাইন ও এএসআই মোশাহিদ কামাল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
জানা যায় বেশ কিছু দিন ধরে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরবাজার এলাকায় একটি শক্তিশালী মাদকদ্রব্য বিক্রেতা সিন্ডিকেট তাদের অবৈধ কার্যকলাপ চালিয়ে আসছিল। এ সংবাদ পেয়ে ফাঁড়ির পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে গ্রেফতারকৃত হামরকোনা গ্রামের মৃত. আনোয়ার হোসেনের ছেলে সুমন মিয়া (২৮) তার দেহ তল্লাশী করে পুলিশ ৪২ পিছ ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করে।
শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই মোঃ তোফাজ্জল হোসেন মাদক বিক্রেতাকে গ্রেফতার সত্যতা স্বীকার করে জানান তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
Please Share This Post in Your Social Media