
জবি সংবাদদাতা।। জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর বিক্রমপুর-মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর সভাপতি হিসেবে অনুজীব বিজ্ঞান বিভাগের মোঃযায়িদ হাসান দেওয়ান কে এবং সাধারণ সম্পাদক হিসেবে পদার্থ বিজ্ঞান বিভাগের নাঈম হোসাঈন কে দায়িত্ব প্রদান করা হয়েছে। গত ০৪/০২/২০২০ তারিখে বিক্রমপুর-মুন্সিগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
অত্যন্ত সুশৃঙ্খল ও গঠনতান্ত্রিক ভাবে শিক্ষক উপদেষ্টা ও ছাত্র উপদেষ্টা সহ সকল সিনিয়রদের উপস্থিতিতে ৩১ সদস্যদের কমিটি অনুমোদন করা হয়।
এ সময় উপস্থিত ছিল শিক্ষক উপদেষ্টা আব্দুল্লাহ আল মাসুদ, অধ্যাপক, প্রাণীবিজ্ঞান বিভাগ।
এবং আরও উপস্থিত ছিল সংগঠনের স্থায়ী সদস্য জনাব ফয়সাল খান,শেখ তাহের,আব্দুল্লাহ আল আমিন,এডভোকেট হুমায়ুন কবির, নাহিদুল ইসলাম, গোলাম কবীর,দীপঙ্কর দাস,এম এম মাসুদুর রহমান, শরিফুল ইসলাম শাওন,তুষার আহমেদ,সোহাগ হোসাইন,আসাদুজ্জামান আসাদ,সিয়াম খান,বাবুল হোসাইন সোহাগ,সাইফুল ইসলাম ইমরান,ফজলে রাব্বি লোটাস,মোঃ রাশেদুল ইসলাম (রাশু)
এ সংগঠন একটি ভাত প্রতিম সংগঠন।বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত।
এ কমিটি আগামী এক বছর বহাল থাকবে।সংগঠনের ভবিষ্যৎ সাফল্য কামনা করে কমিটির সকল সদস্য বৃন্দ যাতে সঠিকভাবে নিজ নিজ অর্পিত দায়িত্ব পালন করতে পারে সে জন্য সকলের কাছে সদস্য বৃন্দ দোয়া প্রার্থী।