শেরপুর সংবাদদাতা।। শেরপুরের নকলা উপজেলায় ভাষার মাস উপলক্ষ্যে ‘বিডি ক্লিন’র উদ্যোগে পৌর এলাকার শহীদ মিনারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। ‘ভাষার মাসের অঙ্গীকার নকলা হবে পরিষ্কার’ এ শ্লোগানকে ধারন করে নকলা পৌর এলাকার কলাপাড়া মেফতাহুল উলুম দাখিল মাদ্রাসা ও চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজ চত্ত¡রে স্থাপিত শহীদ মিনার ও এর আশপাশ এলাকায় ওই কর্মসূচি পরিচালনা করা হয়।
বিডি ক্লিন নকলা’র সমন্বয়ক আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে পরিচালিত ওই পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করেন সুপ্রীম কোর্টের ডেপুটী এটর্নী জেনারেল এডভোকেট খোরশীদ আলম এবং শপথ বাক্য পাঠ করান উপজেলা কৃষক লীগের আহবায়ক আলমগীর আজাদ। ওইসময় অন্যান্যদের মধ্যে পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কদ্দুস মাষ্টার ও সাধারণ সম্পাদক নাজমুল হক, সমাজ সেবক শহিদুল আলম, প্রবাসী পরিবার ঐক্য পরিষদ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক এসএমএম মিথুন, বিডি ক্লিন নকলা’র সহ-সমন্বয়ক আসাদুজ্জামান সৌরভ, নকলা অসহায় সংস্থার সভাপতি শামীম আহমেদ, বিডি ক্লিন নকলা’র অন্যান্য সদসবৃন্দ ও শুভাকাঙ্খীসহ আরও অনেকে ওই পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন।
বিডি ক্লিন নকলা’র সমন্বয়ক আব্দুল্লাহ আল আমিন বলেন- মাতৃভুমি ও মাতৃভাষার প্রতি আমাদের সকলের গভীর শ্রদ্ধা আছে বলেই অনেক ক্ষেত্রে আমরা বিশ্ব দরবারে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছি। আমাদের মাতৃভাষার প্রতি বাঙালিদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানাতে বিশ্বব্যাপী ২১ ফেব্রæয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। তবে ভাষা শহীদদের স্মরণে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে নির্মিত শহীদ মিনার প্রায় সারা বছর অযতেœ পড়ে থাকতে দেখা যায়। তাই বিডি ক্লিন এর পক্ষ থেকে শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় জনসচেতনতা বাড়াতে শহীদ মিনার ও এর আশপাশ এলাকায় পরিচ্ছন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা হাতে নেওয়া হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার পৌর এলাকার কলাপাড়া মেফতাহুল উলুম দাখিল মাদ্রাসা ও চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজ চত্ত¡রে স্থাপিত শহীদ মিনার ও এর আশপাশ এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়।