শেরপুর সংবাদদাতা।। ‘মুজিববর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রæয়ারী মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত¡াবধানে আয়োজিত ওই সেমিনারে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। সেইসাথে দালাল ও প্রতারকচক্রের খপ্পরে না পড়ে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যাওয়ার পরামর্শ এবং হেন্ড নোট প্রদান করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী সচিব খান শাহানুর রহমান প্রমুখ।
সেমিনারে অন্যান্যের মধ্যে আরও উপজেলা কৃষি অফিসার পিকন কুমার সাহা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা পলাশ কান্তি দত্ত, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা দেবযানী ভৌমিক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শবনম মুস্তারী, উপজেলা যুব উন্নয়ন অফিসার হামিদুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা সববায় অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সুরাইয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া সদর উপজেলার ১৪ ইউনিয়নের চেয়ারম্যানগণ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।