শরীয়তপুর সংবাদদাতা।। শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রতিনিধিদের সাথে শরীয়তপুর পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১২ ফেব্রুয়ারী রোজ বুধবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়।
পালং মডেল থানার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিনে সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান।
তিনি বক্তব্যে বলেন, আমরা যারা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) সেবা দিয়ে আসছি, তাদের আর্থিক লেনদেনে সতর্ক থাকতে হবে। যাতে করে এ আর্থিক লেনদেনে কোন জঙ্গি, কোন মাদক ব্যবসায়ী, কোন অবৈধ ব্যবসায়ী, কোন দুষ্কৃতিকারী স্থান না পায়। এছাড়া তিনি ৫ হাজার টাকা থেকে তদুর্ধ্ব লেনদেনে আইডি কার্ড অবশ্যই প্রয়োজনীয় বলে তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(নড়িয়া সার্কেল), মোহাম্মদ কামরুল হাসান।
আরো উপস্থিত পালং মডেল থানার তদন্ত পরিদর্শক আশরাফুল ইসলাম, বিবি ফাইন্যান্স, জেনারেল ম্যানেজার মোঃ জাকির হোসেন সুমন, , বিকাশ ডিস্ট্রিবিউটর, শরীয়তপুর, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস (এসএমএস) এর প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।