নবনির্বাচিত ঢাকার মেয়র-কাউন্সিলরদের ২৭ ফেব্রুয়ারি শপথগ্রহণ
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০
-
১৪৯
বার দেখা হয়েছে

আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে নবনির্বাচিত দুই মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ অনুষ্ঠান হবে। দুই সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপসকে শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কাউন্সিলরদের শপথ পড়াবেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
এবিষয়টি স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের বরাত দিয়ে সিনিয়র তথ্য কর্মকর্তা মাহমুদুল হাসান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুযায়ী সিটি কর্পোরেশন নির্বাচনের পর মেয়র বা কাউন্সিলরদের নাম সরকারি গেজেটে প্রকাশের ৩০ দিনের মধ্যে শপথগ্রহণের বাধ্যবাধকতা আছে।
এর আগে গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনে অনুষ্ঠিত হওয়ার তিন দিন পর ৪ ফেব্রুয়ারি বিজয়ী মেয়র ও কাউন্সিলদের নাম, ঠিকানা ও পদসহ গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি
Please Share This Post in Your Social Media