আমাদেরবাংলাদেশ ডেস্ক।। রাজধানীর দক্ষিণখানের একটি বাসা থেকে এক নারী ও দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় প্রেমবাগান রোড কেসি স্কুলের পেছনের একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কয়েকদিন ধরেই বাসাটির কারো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুপুরে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। রাতে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়র্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়। পুলিশের ধারণা, তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এদিকে, ঘটনার পর থেকে নিহতের স্বামী রকিব উদ্দিন আহাম্মেদ পলাতক রয়েছেন।