দুর্গাপুরে প্রভাত ফেরীর মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০
-
১৪৪
বার দেখা হয়েছে

দুর্গাপুর(নেত্রকোনা) সংবাদদাতা।। ৫২তে বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছেন এদেশের বীর সৈনিকরা । এদের স্মরনে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে নেত্রকোনার দুর্গাপুরে প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার ভোরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি প্রভাতফেরী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানমের নেতৃত্বে খালি পায়ে আমার-ভাইয়ের-রক্তে-রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গান গাইতে গাইতে প্রভাবফেরীতে অংশ নেয় সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। এর আগে রাত বারোটা এক মিনিটে দুর্গাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, দুর্গাপুর প্রেসক্লাব সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী।
ফুল দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানায় উপজেলা আওয়ামী লীগ, কমিনিষ্ট পার্টি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা,চোকী আদালত ও আইনজীবী সমিতি, মন্দির ভিওিক শিক্ষা কার্যক্ষমের শিক্ষক ও শিক্ষার্থীরা।
Please Share This Post in Your Social Media