বশেফমুবিপ্রবি সংবাদদাতা।। মহান মাতৃভাষা দিবসে সকল শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। শুক্রবার ভোরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে স্থাপিত শহীদ মিনারে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপাচার্যের সাথে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের ৬টি বিভাগের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীরা।
এরপর বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্য এবং সভার সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান, সহকারী অধ্যাপক ড. এএইচএম মাহবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মহোদয় প্রথমেই সবাইকে মুজিববর্ষের শুভেচ্ছা এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদদের স্মরণ করেন এবং তাদের আত্মার শান্তি কামনা করেন। তিনি বলেন, একুশ মানে মাথা নত না করা; একুশ মানে দৃপ্ত পথে এগিয়ে যাওয়া। একুশের চেতনায় আমরা এগিয়ে চলেছি, একুশের পথ ধরেই এসেছে বাংলার স্বাধীনতা। মায়ের ভাষা বাংলা রক্ষার জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাজপথে আন্দোলনে নামে বাংলার দামাল ছেলেরা। পাকিস্তানি বাহিনীর গুলিতে প্রাণ হারান সালাম-বরকত-রফিক-শফিক-জব্বার আরও নাম না-জানা কত শহীদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্য। এছাড়াও বক্তব্য রাখেন-পরীক্ষা নিয়ন্ত্রণক ড. মোঃ আনোয়ার হোসেন, মাৎস্য বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক ড.আব্দুস সাত্তার, রফিকুল বারী মামুন,মোঃ ফরহাদ আলী, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মোঃ শাহজালাল, সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল আলম, হিসাব বিজ্ঞান বিভাগের সৈয়দ নাজমুল হুদা প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মৎস্য বিজ্ঞান বিভাগের শিক্ষকদের মধ্যে সাদিকুর রহমান, ড.মাহমুদুল হাসান, ফখরুল ইসলাম চৌধুরী, সৈয়দ আরিফুল হক, মোঃ মোখলেসুর রহমান, মিজানুর রহমান,মোঃ সাইফুল ইসলাম, সুমিত কুমার পাল ; ব্যবস্থাপনা বিভাগের শিক্ষকদের মধ্যে এনামুল হক,এস এম ইউসূফ আলী, সিএসই বিভাগের লেকচারার হুমায়ুন কবির প্রমুখ ।
এছাড়াও আলোচনার সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সেকশন অফিসার কৃষিবিদ আনিসুজ্জামান,
মৎস্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মশিউর মুন্না, নাদিরা জান্নাত রাখি এবং গান পরিবেশন করেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিমা।