দৌলতপুর(খুলনা)সংবাদদাতা।। স্কাউটিং এর প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েল সংক্ষেপে বিপি এর ১৬৩তম জন্মদিন উপলক্ষে খুলনা জেলা রোভারের কর্মসূচীর অংশ হিসেবে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালি সকাল ৯ টায় হাদীস পার্ক থেকে শুরু হয়ে বাংলাদেশ ব্যাংক ও জলিজ টাওয়ারের মোড় ঘুরে হাদীস পার্কে এসে শেষ হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিকদার রুহুল আমিন,এল টি ও ডি আর সি রোভার অঞ্চল,ঢাকা।মো: জিল্লুর রহমান,সহ-সভাপতি,খুলনা জেলা রোভার।মো: মাহমুদ হোসেন,সম্পাদক, খুলনা জেলা রোভার।তাপস কান্তি সমাদ্দার,এল টি প্রতিনিধি ও খুলনা জেলা রোভারের সদস্যবৃন্দ।