মহসিন কবির বিশেষ প্রতিনিধি।। শার্শার সেতাই বাজার থেকে ৩৩ বোতল ফেন্সিডিল সহ ইয়াসিন আরাফাত নামে (২১) এক যুবক কে আটক করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। আটক যুবক উপজেলার বালুন্ডা গ্রামের ইয়ামিন গাজীর ছেলে। পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আনোয়ারুল আজিম ও এএসআই আকবার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে উপজেলার সেতাই বাজার মোড় থেকে একটি বাইসাইকেল সহ ইয়াসিন আরাফাতকে আটক করে। এসময় তার শরীরে অভিনব কায়দায় রাখা ৩৩ বোতল ফেন্সিডিল উদ্ধার। এব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুকদেব রায় বিষয়টি নিশ্চিত করে জানান এ বিষয়ে শার্শা থানায় মাদক আইনে মামলা। হয়েছে।