আসাদুর রহমান,শার্শা সংবাদদাতা।। যশোরের শার্শা উপজেলার নাভারণ মহিলা আলিম মাদরাসা থেকে ২০২০ সালের প্রাথমিক ও এবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তামিম রেজওয়ান। সে উপজেলার নাভারণের আহসান হাবিবের ছেলে। পাশাপাশি একই মাদরাসা থেকে ২০১৯ সালে দাখিল জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে ফারহানা জান্নাত নামে আরো এক মেধাবী শিক্ষার্থী। সে শার্শার নাভারণের আক্তারুজ্জামানের মেয়ে।
একই সাথে দুটি মেধাবী শিক্ষার্থীর অসাভাবিক সাফল্যে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলেয়া পারভীন জানান, দুই শ্রেণি থেকে দুইজন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ায় আমি এবং আমার প্রতিষ্ঠান অনেক গর্বীত । এই দুই মেধাবী মুখ আগামীতে আরো সাফল্য বয়ে আনবে বলে আশা করছি। তামিম রেজওয়ান ও ফারহানা জান্নাতের গর্বীত পিতা মাতা জানান, সন্তানের সাফল্যে আমাদের অনেক আনন্দ। তাদের এই অভাবনীয় কৃতকার্য আশা করছি তারা ধরে রাখবে এবং আগামীর শ্রেষ্ঠ জনের মধ্যে একজন হবে।
তামিম রেজওয়ান জানায়, ভবিষ্যতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে একটা ভাল দেশ গড়তে চাই। এবং ফারহানা জান্নাত ভবিষ্যতে বড় বোনের মত ডাক্তার হয়ে মানুষের সেবা দেওয়ার অঙ্গিকার করে সকলের কাছে দোয়া কামনা করে।