আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। চক্ষুদানে উৎসাহিত করতে ভারতীয় ৭ সদস্যের একটি সাইকেল র্যালি বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সোমবার সকালে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে আসে।পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তারা ঢাকার উদ্দেশ্যে বেনাপোল ছেড়ে যায়।
সাইকেল শোভাযাত্রার দলীয় প্রধান শংকর রক্ষীত জানান,‘অন্ধজনে দেহ আলো,মরনোত্তোর চক্ষুদান,মহৎ দান’ এই শ্লোগান নিয়ে আমরা বাংলাদেশে এসেছি। কোন ব্যক্তির মৃত্যুর ৬ ঘন্টার মধ্যে তার পরিবার যদি দৃষ্টিহীনকে দান করেন তাহলে ওই অন্ধলোকটি দৃষ্টি ফিরে পাবেন। দুনিয়ার আলো দেখতে পাবেন।
মরণোত্তর চক্ষুদানের এই প্রচার নিয়ে ভারতীয় এপেক্স ক্লাবের সৌজন্যে সাত সদস্যের একটি বাইসাইকেল র্যালী ঢাকার উদ্দেশ্যে ৭ দিনের ভ্রমণে এসেছেন। তিনি আরো ও জানান, ভারতের প্রতিবেশী ও বন্ধু প্রতীম দেশ বাংলাদেশ। মানবিক মূল্যবোধ থেকে তাই এ ধরনের প্রচারে বাংলাদেশে এসেছি। এখানকার গ্রামগঞ্জ ও শহরে প্রচারটি ছড়িয়ে দেওয়ায় আমাদের উদ্দেশ্য।
এ প্রচার, প্রচারণার মাধ্যমে মানুষ কিছুটা হলেও সচেতন হবে। আগামী ৯ মার্চ তারা প্রচারণা শেষে বেনাপোল দিয়েই তারা ভারত ফিরবেন।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্তব কর্মকর্তা ওসি আহসান হাবিব বলেন, ভারতীয় র্যালী ইমিগ্রেশনে পৌঁছালে তারা তাদের সব ধরনের সহযোগিতা করেছেন।